বন্ধুত্ব নিয়ে বাণী/উক্তি

বন্ধুত্ব নিয়ে বাণী

১। এমন লোকের সং করিও না যে তোমার দোষগুলো মনে রাখে ও গুণগুলো ভুলে যায়।

                                          হযরত আলী (রা:)

২। বন্ধুর আঘাতটাও বিশ্বাসী; কিন্তু শত্রুর চুম্বনটাও বিশ্বাসঘাতক।

                                          হযরত সুলেমান (আ:)

৩। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সং কামনা করো না।

                                          হযরত আলী (রা:)

আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ-৮ | প্রাকৃতিক সৌন্দর্য

প্রাকৃতিক সৌন্দর্য

আমেরিকার শরৎ-হেমন্ত কালটা খুবই সুন্দর। বিশেষ করে এই ঋতুতে (Fall season) ওয়াশিংটন ডিসি’র সৌন্দর্য সবচেয়ে বেশি। অনেকে এই সময় ডিসি তে বেড়াতে আসে শুধুমাত্র এই ঋতু উপভোগ করার জন্য।

ইংরেজী ফল (Fall) মানেতো পড়ে যাওয়া। এই সময় গাছের পাতা ঝরে পড়ে। কিন্তু ঝরে পড়ার আগে গাছ প্রকৃতিতে তার রূপ ছড়িয়ে যায়। আল্লাহ যে কত রকমের প্রকৃতি আমেরিকায় দান করেছে তা বর্ণনা করে শেষ করা যাবে না। 

গাছের পাতা যে কত রংয়ের হতে পারে তা ডিসি’র ফল সিজনে দেখা যায়। একই গাছে ৩/৪ রংয়ের পাতা। একবার সবুজ, আবার লাল, টিয়া, হলুদ। অদ্ভুত সুন্দর লাগে গাছগুলোর দিকে তাকালে। ৩/৪ বার রং পাল্টে শেষে গাছ থেকে পাতা ঝরা শুরু হয়।

আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ-৭ । আমেরিকার স্কুলিং পদ্ধতি

আমেরিকার স্কুলিং পদ্ধতি

ইলিমেন্টারী স্কুলে একজন শিক্ষক সব বিষয়ের ক্লাস নিয়ে থাকেন। আর মিডেল স্কুলে প্রত্যেক বিষয়ের জন্য একজন করে শিক্ষক। ছাত্র-ছাত্রীদের জন্য নির্দিষ্ট কোন ক্লাস নেই। ছাত্র-ছাত্রীরা সময় অনুযায়ী বিষয় ভিত্তিক শিক্ষকের রুমে গিয়ে ক্লাস করে আসে।

দাম্পত্য জীবন নিয়ে বাণী

দাম্পত্য জীবন নিয়ে বাণী

১। ধার্মিক স্ত্রী মানুষে সর্বাপেক্ষা মূল্যবান রত্ন।
আল- হাদীস
২। ব্যয় করার আগে নিজের পরিবার পরিজনের কথা খেয়াল কর। সর্বাগ্রে নিজ পরিবার হতে ব্যয় আরম্ভ কর।
  আল হাদীস
৩। জীবনে তিন ধরণের সহচর প্রয়োজন- পুরুষলোক, স্ত্রীলোক এবং বই।
জোসেফ হল
৪। স্ত্রীরা যুবকদের প্রেয়সী, মধ্য বয়সী লোকদের সাথী ও বৃদ্ধ লোকদের নার্স বা পরিচারিকা।
বেকন

আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ-৬ । স্কুলে ভর্তি 

স্কুলে ভর্তি

আগস্টের ২য় সপ্তাহের মধ্যে বাচ্চাদের স্কুলে ভর্তির সব রকম আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। আমি আমার দেশের মতই প্রথমে ভেবেছিলাম ভালো একটা স্কুলে ভর্তি করাবো, না জানি সেটা বাসা থেকে কতদূর হবে? পরে জেনেছি এখানকার নিয়ম হচ্ছে, যে এলাকায় আপনি থাকবেন সেই এলাকার স্কুলে ভর্তি করাতে হবে। আপনি যদি কোন নির্দিষ্ট স্কুলে ভর্তি করাতে চান তবে আপনাকে আগে ঐ স্কুলের দেড় কিলোমিটার এলাকার মধ্যে বাসা নিতে হবে। আমাদেরকে বাসা দেওয়ার সময় ঐ সব বিবেচনা রেখে ভালো স্কুলের কাছাকাছি বাসা দিয়েছে।

রেস্টুরেন্ট স্টাইল লবস্টার ফ্রাই

লবস্টার ফ্রাই

লবস্টার খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে। লবস্টারের বিভিন্নরকম রেসিপির মধ্যে লবস্টার ফ্রাই বেশ জনপ্রিয়। এই লবস্টার বা গলদা চিংড়ি নানাভাবে ভাজি করা যায়।

ওয়াফেল রেসিপি

ওয়াফেল

ছোট বড় সবাই ওয়াফেল পছন্দ করে। বিশেষ করে বাচ্চাদের অনেক  প্রিয়। সকালের নাস্তায় ওয়াফেল বেশ জনপ্রিয় একটি নাস্তা। আমার বাচ্চাদেরও এটি খুব পছন্দের। স্ন্যাক্স হিসেবে এটা দারুন মজাদার একটা খাবার।

আমলকীর আচার

আমলকীর আচার

একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৩০গ্রাম ভিটামিন সি প্রয়োজন। যদি কেউ দিনে ২টি আমলকী খায় তবে তার ভিটামিন সি এর দৈনন্দিন চাহিদা পূরণ করে। শুধু ফল হিসেবেই নয়, আমলা দিয়ে আপনি টক, মিষ্টি বা মোরব্বার মতো বিভিন্ন ধরনের আচারও তৈরি করতে পারেন। এখন চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে পারেন সুস্বাদু আমলকী আচার।