আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ ২৬ । আদালতের অভিজ্ঞতা

আদালতের অভিজ্ঞতা

আমাদের প্রফেসর সাহেবও রায় শুনে হতবাক হলেন। তারপর উনি বললেন বিচারক পুলিশের পক্ষে রায় দিয়েছেন কারণ তা না হলে পুলিশ কাজ করবে না। এসব জরিমানা, ট্যাক্সের টাকায় প্রতিটি কাউন্টি চলে। ওদের বেতন-ভাতা সব এইসব আয় থেকেই হয়। ওদেরকে প্রতি মাসে একটা টার্গেট দেওয়া হয়। কোন মাসে কম হলে তাদের বেতনও আটকে যায়। সুতরাং সব জলের মত পরিস্কার।

উপদেশ নিয়ে বাণী । বিখ্যাত কিছু কালজয়ী উপদেশ

উপদেশ নিয়ে বাণী

(ক) অতি ভোজী কখনই এবাদতে শান্তি পাবে না।
(খ) যে অত্যাধিক নিদ্রা যায় তার আয়ু কমে যায়।
(গ) যে ব্যক্তি কেবল মানুষের মন যোগায় সে ব্যক্তি আল্লাহর মন জোগাতে সমর্থ হবে না।
(ঘ) যে অধিক কথা বলবে তার থেকে মিথ্যা ও পরনিন্দা নিশ্চয়ই বের হবে।

হযরত ইব্রাহীম (আঃ)

মায়ের কবিতা- ৪২ । সন্ধ্যা

সন্ধ্যা

নিঃসঙ্গ এক সন্ধ্যায় চুপি চুপি তুমি এলে
ইশারায় জানালে  তুমি এসেছ নির্জীব আলয়ে।
কম্প দেহখানা নিয়ে দাঁড়ালাম তোমার পাশে
তুমি ক্ষিপ্ত যোদ্ধার মত অস্ত্র টেনে নিলে,

আমার দৃষ্টিতে স্বপ্নের দেশ ২৫ । পুলিশি অভিজ্ঞতা

পুলিশি অভিজ্ঞতা

আমেরিকায় পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে তাদের কাজের সমালোচনা বা কোন কথা বলার কেউ নেই। এক ইউনিভার্সিটির প্রফেসর তার বাসার চাবি হারিয়ে ফেলেছিলেন। তিনি তার বাসা ঢুকার জন্য দরজার তালা ভাঙ্গার চেষ্টা করছিলেন। পাশের বাসার লোক না বুঝেই পুলিশ কল করলেন। পুলিশ আসল এবং উনিই যে বাসার মালিক তা তারা কোনমতেই বিশ্বাস না করে তাকে এরেষ্ট করে নিয়ে গেল। পরে অনেক ঝামেলার পর তাকে ছেড়ে দিয়েছে। এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। প্রেসিডেন্ট ওবামা এই ঘটনার জন্য নিন্দা জানালেন এবং বলেছিলেন, “পুলিশের উচিত ছিল প্রফেসরের কথা বিশ্বাস করা।“ পুলিশ কমিশনার প্রেসিডেন্টের এই কথা খুব মাইন্ড করলেন এবং বললেন “প্রেসিডেন্ট যদি এই রকম মন্তব্য করেন এবং আমাদের কাজে হস্তক্ষেপ করেন তাহলে আমাদের কাজ করা সমস্যা হয়ে যাবে।“ পরে ওবামা দুপক্ষকে ডেকে সমঝোতা করতে হয়েছে।

ফুলকপির পাকৌড়া । অসাধারণ পুষ্টিকর স্ন্যাকস

ফুলকপির পাকৌড়া

ফুলকপি অনেকভাবে খাওয়া যায়। ফুলকপি দিয়ে পিজ্জা, সালাদ, আচার, ভাজি, স্যুপ, তরকারী এমনকি রুটি বানানো যায়। এর অনেক পুষ্টিগুণ রয়েছে। ফুলকপি সারা বিশ্বে পাওয়া যায়। এর বিভিন্ন ধরণের রান্না জানা থাকলে আপনি ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করে খেতে পারেন। ফুলকপির পাকৌড়া খুব সহজেই বানানো যায়। আজ আপনাদেরকে এই সহজ রেসিপিটি শেয়ার করছি। পাকৌড়া বানাতে যা … Read more

আবহমান কালের বাণী । যুগে যুগে প্রচলিত কিছু বাণী

আবহমান_কালের_বাণী

১। অনাবৃষ্টে রাজ্য মজে, পাপে মজে ধর্ম।

কোটালে গৃহস্থ মজে, আলস্যে মজে কর্ম।

২। অতি বড় ঘরণী না পায় ঘর,

অতি বড় সুন্দরী না পায় বর।